ধোনির বিরুদ্ধে সরকারি জমি অপব্যবহারের গুরুতর অভিযোগ, আইনি নোটিস – এবেলা
এবেলা ডেস্কঃ
রাঁচিতে সরকারি জমি নিয়ে বড়সড় বিপাকে পড়লেন মহেন্দ্র সিং ধোনি। ভারতীয় দলের প্রাক্তন এই অধিনায়কের বিরুদ্ধে জমি ব্যবহারের শর্ত লঙ্ঘনের অভিযোগ এনেছে ঝাড়খণ্ড হাউজিং বোর্ড। বোর্ডের চেয়ারম্যান সঞ্জয় লাল পাসোয়ান জানিয়েছেন, ধোনিকে যে জমি দেওয়া হয়েছিল তা ছিল শুধুমাত্র আবাসনের জন্য। অভিযোগ উঠেছে, সেই জমি এখন ব্যবসায়িক কাজে ব্যবহার করা হচ্ছে। এই নিয়ম ভাঙার কারণেই মাহিকে কড়া আইনি নোটিস পাঠানো হয়েছে। ধোনির পাশাপাশি একই ইস্যুতে আরও কয়েকজন প্রভাবশালীকেও নোটিস দিয়েছে হাউজিং বোর্ড।

