নতুন বছরের শুরুতেই স্বস্তির খবর দিয়ে কমল সোনার দাম – এবেলা
এবেলা ডেস্কঃ
নতুন বছর ২০২৬ সালের প্রথম দিনেই সাধারণ মানুষের মুখে হাসি ফুটিয়ে সামান্য কমল সোনার দাম। বিশেষজ্ঞদের আশঙ্কা অনুযায়ী এ বছর সোনার দাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকলেও আজ কলকাতা ও শহরতলীর বাজারে হলুদ ধাতুর দর কিছুটা নিম্নমুখী। গত বছরের তুলনায় মধ্যবিত্তের নাগালে আসতে শুরু করেছে এই মূল্যবান সম্পদ, যা বছরের শুরুতেই বিনিয়োগকারী ও গহনাপ্রেমীদের জন্য বড় সুখবর।
আজ কলকাতায় ২২ ক্যারাট সোনার প্রতি ১০ গ্রামে ৯০০ টাকা কমে দাম দাঁড়িয়েছে ১,২৭,৭০০ টাকা। পাশাপাশি ২৪ ক্যারাট সোনার দামও ১০ গ্রামে ৯৫০ টাকা কমে হয়েছে ১,৩৪,৩৫০ টাকা। সোনার সাথে পাল্লা দিয়ে সামান্য কমেছে রুপোর দামও, বর্তমানে ১ কেজি রুপোর বাজারদর ২,৩৫,০৫০ টাকা। আসন্ন দিনগুলোতে দাম আবারও বাড়ার পূর্বাভাস থাকায় কেনাকাটার এটিই উপযুক্ত সময়।

