নতুন বছরে সূর্য ও মঙ্গলের যুগলবন্দীতে অর্থভাগ্যে বিরাট চমক চার রাশির – এবেলা
এবেলা ডেস্কঃ
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আগামী বছর সূর্য ও মঙ্গলের এক বিরল সংযোগ ঘটতে চলেছে। সৌরজগতের এই দুই শক্তিশালী গ্রহের মিলনে তৈরি হতে চলেছে রাজযোগের প্রভাব। সূর্য যেখানে শক্তি ও নেতৃত্বের প্রতীক, মঙ্গল সেখানে সাহস ও বীরত্বের কারক। এই দুই গ্রহের প্রভাবে নতুন বছরে কর্মক্ষেত্র থেকে শুরু করে ব্যক্তিগত জীবনে অভাবনীয় সাফল্যের ইঙ্গিত মিলছে। বিশেষ করে আর্থিক পরিস্থিতির ভোল বদলে যাওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে।
এই মহাজাগতিক পরিবর্তনের ফলে মেষ, মিথুন, সিংহ এবং তুলা রাশির জাতকদের জন্য সময়টি অত্যন্ত শুভ হতে চলেছে। এই রাশিগুলির জাতক-জাতিকারা ভাগ্যের পূর্ণ সহায়তা পাবেন এবং আয়ের নতুন উৎস তৈরি হবে। দীর্ঘদিনের অমীমাংসিত আর্থিক সমস্যা যেমন মিটে যাবে, তেমনই কর্মজীবনে পদোন্নতির সুযোগ আসবে। গ্রহের এই শুভ প্রভাবে নতুন বছরে আক্ষরিক অর্থেই ‘জ্যাকপট’ পেতে চলেছেন এই ভাগ্যবান চার রাশির মানুষ।

