নথির আতঙ্কে প্রাণ গেল গৃহবধূর! মুর্শিদাবাদে চাঞ্চল্য – এবেলা
এবেলা ডেস্কঃ
ভোটার তালিকার বিশেষ সংশোধনী বা এসআইআর (SIR) নোটিশকে কেন্দ্র করে মুর্শিদাবাদের ধুলিয়ানে নুরেমা বিবি (৫৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, গত কয়েকদিন আগে আসা ওই প্রশাসনিক নোটিশের জেরে চরম মানসিক চাপে ভুগছিলেন তিনি।
নথিপত্র নিয়ে দুশ্চিন্তায় সারারাত বিনিদ্র কাটানোর পর বৃহস্পতিবার ভোরে তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় উত্তর মোমিন পাড়া এলাকায় প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে।

