লেটেস্ট নিউজ

নথি না থাকলেও ভোট দেওয়া যাবে এবং কমিশনের বড় ঘোষণা – এবেলা

এবেলা ডেস্কঃ

যৌনকর্মী, আশ্রমের বাসিন্দা ও প্রান্তিক আদিবাসীদের জন্য ভোটার তালিকায় বিশেষ ছাড় দিল নির্বাচন কমিশন। এখন থেকে প্রয়োজনীয় নথি না থাকলেও এই স্তরের নাগরিকরা তালিকায় নাম তুলতে বা ভোট দিতে পারবেন। পাশাপাশি, ৮৫ বছরের ঊর্ধ্বে কোনো ভোটারকে সমীক্ষার শুনানিতে উপস্থিত থাকতে বাধ্য করলে সংশ্লিষ্ট বিএলও এবং সুপারভাইজারের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

অন্যদিকে, খসড়া ভোটার তালিকা থেকে প্রায় ৫৮ লাখ নাম বাদ পড়া নিয়ে কমিশনের বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর তিনি সফটওয়্যারের মাধ্যমে কারচুপির অভিযোগ তোলেন। স্বচ্ছতা বজায় রাখতে এসআইআর শুনানিতে রাজনৈতিক দলের প্রতিনিধিদের (বিএলএ-২) উপস্থিতির দাবি জানিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *