লেটেস্ট নিউজ

নন্দীগ্রামে অভিষেকের ‘সেবাশ্রয়’ ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা, তোপ দাগলেন শুভেন্দু – এবেলা

এবেলা ডেস্কঃ

নন্দীগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘সেবাশ্রয়’ কর্মসূচির পাল্টা কড়া সমালোচনা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূলের এই উদ্যোগকে স্রেফ ‘প্যারাসিটামল ও ওআরএস বিতরণ’ বলে কটাক্ষ করে তিনি জানান, নন্দীগ্রামের মানুষ পুলিশি ঘেরাটোপে এই পরিষেবা নিতে যাবেন না। তিনি দাবি করেন, এলাকার মানুষ জানেন কে সারা বছর তাঁদের পাশে থাকে।

আসন্ন নির্বাচন ও কেন্দ্রীয় প্রকল্পের সাফল্য তুলে ধরে শুভেন্দু বলেন, নন্দীগ্রামের উন্নয়নের জন্য কেন্দ্র কোটি কোটি টাকা বরাদ্দ করেছে। চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি জানান, দল সিদ্ধান্ত নিলে যেকোনো আসনে লড়তে তিনি প্রস্তুত এবং যেখানেই লড়বেন সেখানেই জয়ী হবেন। তাঁর মতে, আগামী দিনে রাজ্যে রাষ্ট্রপতি শাসন পরিস্থিতির উদ্ভব হওয়া এখন সময়ের অপেক্ষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *