লেটেস্ট নিউজ

নন্দীগ্রামে অভিষেকের হুঙ্কার: ‘শুভেন্দুর পরিবারকেও সেবাশ্রয়ে চিকিৎসা করাতে হবে’ – এবেলা

এবেলা ডেস্কঃ

নন্দীগ্রামে দাঁড়িয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দু’টি ব্লকে ‘সেবাশ্রয়’ কর্মসূচির সূচনা করে তিনি জানান, মানুষ সুযোগ দিলে প্রতি বছর এখানেই ১৭টি ক্যাম্প হবে। তাঁর কটাক্ষ, ভবিষ্যতে শুভেন্দু ও তাঁর পরিবারের সদস্যদেরও এই পরিষেবার সুবিধা নিতে হবে।

বিজেপির পোস্টার ছেঁড়ার অভিযোগকে রাজনৈতিক দেউলিয়াপনা আখ্যা দিয়ে অভিষেক বলেন, ‘অভিষেক হেল্পলাইনে’ আসা বিপুল আবেদনের ভিত্তিতেই এই উদ্যোগ। একইসঙ্গে নির্বাচন কমিশনকে বিজেপির ‘সহকারী সংস্থা’ বলে আক্রমণ করে তিনি এসআইআর প্রক্রিয়ায় মৃত্যুর দায় নিতে বলেন। তাঁর দাবি, প্রয়োজনে বালুরঘাটেও এই ধরনের ক্যাম্প করার পরিকল্পনা রয়েছে তৃণমূলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *