লেটেস্ট নিউজ

নন্দীগ্রামে ধরাশায়ী বিজেপি, সমবায় ভোটে সবুজ ঝড় – এবেলা

এবেলা ডেস্কঃ

শুভেন্দু অধিকারীর গড় নন্দীগ্রাম ২ ব্লকের রানিচক সমবায় সমিতির নির্বাচনে বিশাল জয় পেল তৃণমূল কংগ্রেস। ৪৫টি আসনের মধ্যে ২৭টিতে জয়লাভ করে একক সংখ্যাধিক্য অর্জন করেছে শাসকদল। অন্যদিকে, বিজেপি আটকে গিয়েছে মাত্র ১৮টি আসনে।

নির্বাচন ঘিরে রাত থেকেই এলাকায় উত্তেজনা ছিল তুঙ্গে। ফল ঘোষণা হতেই দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা, জখম হন অন্তত ১২ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে এই জয়কে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *