লেটেস্ট নিউজ

নন্দীগ্রামে ‘সেবাশ্রয়’: অসুস্থদের প্রাণ বাঁচিয়ে নজর কাড়ল অভিষেকের উদ্যোগ – এবেলা

এবেলা ডেস্কঃ

নন্দীগ্রামে নির্বাচন কমিশনের এসআইআর শুনানি চলাকালীন চরম ভোগান্তির শিকার হলেন বয়স্ক নাগরিকরা। তীব্র গরমে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন। এই সংকটময় মুহূর্তে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পরিচালিত ‘সেবাশ্রয়’ ক্যাম্প দ্রুত সাহায্যের হাত বাড়িয়ে দেয়। সেখানে অসুস্থদের প্রাথমিক চিকিৎসা ও জরুরি ওষুধ দিয়ে স্থিতিশীল করা হয়।

অসুস্থদের কয়েকজনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। স্থানীয়দের মতে, এই শিবিরের তৎপরতা বড়সড় বিপদ রুখে দিয়েছে। আজ সমাজমাধ্যমে এই উদ্যোগের প্রশংসা করে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, জনগণের সেবা করা সৌভাগ্যের বিষয়। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত নন্দীগ্রামে এই পরিষেবা জারি থাকবে বলে তিনি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *