নন্দীগ্রামে ‘সেবাশ্রয়’ শিবিরে বিশৃঙ্খলা: গেট ভেঙে আহত ৩ – এবেলা
এবেলা ডেস্কঃ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে নন্দীগ্রামে চলমান ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবিরে উপচে পড়া ভিড়ে বিপত্তি ঘটেছে। গত ১৫ জানুয়ারি উদ্বোধনের পর থেকে ২৮ হাজারেরও বেশি মানুষ পরিষেবা নিলেও রবিবার ছুটির দিনে ভিড়ের চাপে ক্যাম্পের গেটের একাংশ ভেঙে পড়ে। এই ঘটনায় তিনজন জখম হয়েছেন।
আহতদের দ্রুত প্রাথমিক চিকিৎসা দিয়ে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তাঁরা সুস্থ ও বিপদমুক্ত। বিরোধী দলনেতার গড়ে বিপুল জনপ্রিয়তা পাওয়া এই শিবিরে ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে। তবে পরিষেবা নিতে আসা সাধারণ মানুষ এই উদ্যোগের প্রশংসা করেছেন।

