নন্দীগ্রাম ও ভবানীপুর দুই কেন্দ্রেই বিজেপির বাজি শুভেন্দু, বিরোধী দলনেতার সম্পত্তির খতিয়ান চমকে দেবে আপনাকে – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজ্যের হেভিওয়েট নেতা শুভেন্দু অধিকারীর সম্পত্তির পরিমাণ ঠিক কত? এবার ডবল লড়াইয়ের ময়দানে নামার আগে জেনে নিন এক নজরে। ২০২১ সালের নির্বাচনী হলফনামা অনুযায়ী শুভেন্দু অধিকারী ১ কোটি ৫ লক্ষ ৫২ হাজার ৭৪৯ টাকার মালিক ছিলেন। আশ্চর্যের বিষয় হলো, কোটিপতি হওয়া সত্ত্বেও তাঁর নামে কোনও নিজস্ব গাড়ি নেই। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করা এই নেতার হাতে সে সময় নগদ ছিল মাত্র ৫ হাজার টাকা। তবে ২০১৬ সালের তুলনায় ২০২১ সালে তাঁর সম্পদ বৃদ্ধি পেয়েছে প্রায় ৪৩ শতাংশ। স্থাবর সম্পত্তির বাজার মূল্য ৪৬ লক্ষ টাকা এবং অস্থাবর সম্পত্তি ৫৯ লক্ষ টাকার বেশি। বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের খাসতালুক ভবানীপুর এবং নিজের গড় নন্দীগ্রাম— দুই কেন্দ্রেই শুভেন্দুর ওপর ভরসা রেখেছে বিজেপি। গত পাঁচ বছরে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা হলেও হলফনামায় তাঁর তিনটি বাড়ি ও কৃষি জমির উল্লেখ ছিল।

