লেটেস্ট নিউজ

নবান্নর বড় ঘোষণা, রাজ্য সরকারি কর্মীদের জন্য এককালীন আর্থিক সুবিধা – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্য সরকারি কর্মীদের জন্য এল বড় সুখবর। উৎসবের প্রাক্কালে বড় ঘোষণা করল নবান্ন। শুক্রবার একটি নতুন বিজ্ঞপ্তি জারি করে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, নির্দিষ্ট স্তরের সরকারি কর্মচারীরা এবার থেকে ‘অ্যাড-হক’ বোনাস পেতে চলেছেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, যে সকল কর্মী ‘প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাস স্কিম’-এর আওতায় পড়েন না এবং ৩১ মার্চ ২০২৬ তারিখের হিসাব অনুযায়ী যাঁদের সংশোধিত মাসিক বেতন ৪৬ হাজার টাকার গণ্ডি পেরোয়নি, তাঁরাই এই সুবিধার আওতায় আসবেন। যোগ্য কর্মীদের জন্য মাথাপিছু ৭,৪০০ টাকা বোনাস বরাদ্দ করা হয়েছে।

তবে শুধু স্থায়ী কর্মীরাই নন, এই বোনাস পাওয়ার ক্ষেত্রে বিশেষ সুযোগ থাকছে চুক্তিভিত্তিক কর্মীদের জন্যও। নিয়ম অনুযায়ী, যে সকল চুক্তিভিত্তিক কর্মী অন্তত ৬ মাস নিরবচ্ছিন্ন পরিষেবা প্রদান করেছেন, তাঁরাও নির্দিষ্ট শর্তসাপেক্ষে এই আর্থিক অনুদান পাবেন। নবান্নর এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই খুশি সরকারি কর্মচারীদের একাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *