লেটেস্ট নিউজ

নবান্নের দোরগোড়ায় খালি গায়ে অভিনব প্রতিবাদ! সিভিল ডিফেন্স কর্মীদের পাশে দাঁড়িয়ে কী বার্তা দিলেন শুভেন্দু? – এবেলা

এবেলা ডেস্কঃ

নবান্নের অদূরে মন্দিরতলায় খালি গায়ে ও হাতে থালা নিয়ে অভিনব বিক্ষোভে শামিল হয়েছেন সিভিল ডিফেন্সের অস্থায়ী কর্মীরা। গত ২২ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই আন্দোলনে কর্মসংস্থানের নিশ্চয়তা, স্থায়ীকরণ এবং পেনশনের দাবি জানানো হয়েছে। বড়দিনের উৎসবের মাঝেও হাড়কাঁপানো ঠান্ডায় এই অবস্থান কর্মসূচি রাজ্য রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।

বিক্ষোভ মঞ্চে উপস্থিত হয়ে কর্মীদের প্রতি পূর্ণ সমর্থন জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি আইনি লড়াইয়ে সহযোগিতার আশ্বাস দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে তাঁদের সরকার ক্ষমতায় এলে দাবি পূরণের প্রতিশ্রুতি দেন। এর আগে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারও আন্দোলনকারীদের সঙ্গে দেখা করেন এবং তাঁদের ন্যায্য পাওনার বিষয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়ার ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *