নবান্ন কি এবার চাপে? বকেয়া DA নিয়ে বিরাট আশার কথা শোনালেন আইনজীবী – এবেলা
এবেলা ডেস্কঃ
বকেয়া DA মামলায় Supreme \titleonly কোর্টের নির্দেশের পর দুই সপ্তাহ পার হলেও রাজ্য সরকারের স্তব্ধতায় ক্ষুব্ধ আন্দোলনকারীরা। ২৫ শতাংশ বকেয়া মেটানোর কড়া নির্দেশ থাকা সত্ত্বেও তা কার্যকর না হওয়ায় এবার সরাসরি মুখ্যসচিব ও অর্থসচিবকে আদালত অবমাননার নোটিস পাঠালেন আইনজীবীরা। তবে দুশ্চিন্তার বদলে সরকারি কর্মচারীদের আশ্বস্ত করেছেন আইনজীবী ফিরদৌস শামিম। তাঁর স্পষ্ট দাবি, নবান্ন এই অর্থ দিতে বাধ্য এবং আইনি লড়াইয়ে এবার বকেয়া DA পাওয়া একেবারে নিশ্চিত। সরকারি কর্মচারীদের এই আইনি অধিকার কেউ কেড়ে নিতে পারবে না বলে তিনি সাফ জানিয়েছেন।

