লেটেস্ট নিউজ

নয়াদিল্লিতে বাংলাদেশ মিশনে বিক্ষোভ নিয়ে ভারতের দাবি নাকচ ঢাকা

নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে হামলার চেষ্টার অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে ঢাকা। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, কূটনীতিক এলাকায় এ ধরনের ঘটনা অনভিপ্রেত এবং সেখানে নিরাপত্তার অভাবের কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই। ভারতের প্রেস বিজ্ঞপ্তিকে ভিত্তিহীন দাবি করে তিনি বলেন, মিশনের নিরাপত্তা নিয়ে ভারত যে আশ্বাস দিয়েছে তা কেবল নোট করা হয়েছে।

অন্যদিকে, বাংলাদেশে চলমান অস্থিরতা ও ময়মনসিংহে দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের ঘটনায় সরকারের অবস্থান স্পষ্ট করেছেন উপদেষ্টা। তিনি জানান, হত্যাকাণ্ডটিকে সংখ্যালঘু নির্যাতনের তকমা দেওয়া অযৌক্তিক; এটি একটি অপরাধ এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করা হয়েছে। তবে তদারকি সরকারের পক্ষ থেকে এই নৃশংসতার কড়া নিন্দা না জানানোয় এবং ভারতের উদ্বেগকে গুরুত্ব না দেওয়ায় কূটনৈতিক মহলে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *