নয়ানজুলিতে উল্টে গেল স্কুল গাড়ি! আপনার সন্তানের পুলকার কি আদেও নিরাপদ? – এবেলা
এবেলা ডেস্কঃ
নিউজ ডেস্ক: আপনার ছোট সন্তানটি প্রতিদিন যে গাড়িতে স্কুলে যাচ্ছে, তা কতটা সুরক্ষিত? মহিষাদলে নয়ানজুলিতে একটি পুলকার উল্টে ১৫ জন খুদে পড়ুয়া বিপদের মুখে পড়ায় এই প্রশ্নটিই এখন বড় হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়দের তৎপরতায় কাঁচ ভেঙে শিশুদের উদ্ধার করা সম্ভব হলেও, বারবার এমন ঘটনায় অভিভাবকদের কপালে চিন্তার ভাঁজ গভীর হচ্ছে। শিশুদের নিরাপত্তা নিয়ে কি তবে প্রশাসন উদাসীন?
স্কুল গাড়িগুলোর বেহাল দশা এবং ফিটনেস পরীক্ষা না হওয়ায় সাধারণ মানুষের জীবনের ঝুঁকি দিনদিন বাড়ছে। মহিষাদলের এই ঘটনায় স্থানীয়দের বিক্ষোভ স্পষ্ট করে দিয়েছে যে, যান্ত্রিক ত্রুটি বা চালকের গাফিলতি এভাবে চলতে থাকলে যেকোনো সময় বড়সড় বিপর্যয় ঘটতে পারে। আপনার এলাকার পুলকারগুলো নিয়ম মেনে চলছে কি না, এখন তা খতিয়ে দেখার সময় এসেছে।

