লেটেস্ট নিউজ

নরকে স্বাগতম! মার্কিন সেনা পা রাখলেই কফিন তৈরি রাখছে ইরান – এবেলা

এবেলা ডেস্কঃ

মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা কি এবার চরমে? ইরানি সংবাদমাধ্যম ‘তেহরান টাইমস’-এর প্রথম পাতায় মার্কিন বাহিনীকে সরাসরি ‘নরকে স্বাগতম’ জানিয়ে এক চরম হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আমেরিকার সম্ভাব্য ১০ হাজার অতিরিক্ত সেনা মোতায়েনের খবরে তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইরানের মাটিতে পা রাখলে মার্কিন সেনারা কেবল কফিনেই ফিরবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একদিকে শান্তি আলোচনার কথা বললেও ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’-এর দাবি ভিন্ন। খবর অনুযায়ী, ইরান ও খারাগ দ্বীপের কাছে যুদ্ধের জন্য বাড়তি প্রস্ততি নিচ্ছে ওয়াশিংটন। এই উত্তেজনার মাঝে ইরান পালটা হুমকি দিয়েছে যে, আমেরিকা হামলা চালালে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মাধ্যমে লোহিত সাগরে নতুন করে যুদ্ধের ফ্রন্ট খুলে দেওয়া হবে। উত্তর কোরিয়ার পরমাণু তৎপরতা এবং দুই মহাশক্তির এই সংঘাত এখন বিশ্বজুড়ে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা বাড়িয়ে দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *