নাক বন্ধ বলে ‘নেজাল ড্রপ’ দিচ্ছেন! ঠিক কাজ করছেন? – এবেলা
এবেলা ডেস্কঃ
অনেকেই নাক বন্ধের সমস্যায় চটজলদি আরাম পেতে চিকিৎসকের পরামর্শ ছাড়াই নেজাল ড্রপ ব্যবহার করেন। কিন্তু এই অভ্যাস আপনার স্বাস্থ্যের জন্য মারাত্মক হতে পারে। চিকিৎসকদের মতে, অক্সিমেটাজোলিন সমৃদ্ধ এই ড্রপগুলো টানা ৫ থেকে ৭ দিনের বেশি ব্যবহার করলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা থাকে।
বিশেষজ্ঞরা সতর্ক করছেন যে, অতিরিক্ত ব্যবহারের ফলে ‘রিবাউন্ড কংজেশন’ দেখা দিতে পারে। এর ফলে ড্রপ নেওয়া বন্ধ করলেই নাক আবার আগের চেয়ে বেশি বন্ধ হয়ে যায়। শুধু তাই নয়, দীর্ঘদিনের এই অভ্যাসে নাকের রক্তনালী ফুলে গিয়ে ‘রাইনাইটিস মেডিকামেনটোসা’-র মতো স্থায়ী সমস্যা তৈরি হতে পারে। তাই যেকোনো ড্রপ ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।

