নাগরিকত্বের অগ্নিপরীক্ষা: শুনানিকেন্দ্রে অশীতিপরদের ভিড় – এবেলা
এবেলা ডেস্কঃ
ভোটার তালিকায় যান্ত্রিক ত্রুটি সংশোধনের নামে পশ্চিমবঙ্গে চলছে ব্যাপক হয়রানি। নিজের শিকড় প্রমাণ করতে এসআইআর (SIR) শুনানিকেন্দ্রে হাজির হতে হচ্ছে অশীতিপর বৃদ্ধ-বৃদ্ধাদের। লাঠিতে ভর দিয়ে কিংবা পরিজনদের কোলে চড়ে আসা এই মানুষগুলোর চোখেমুখে এখন কেবলই অনিশ্চয়তা আর অন্তহীন অসহায়ত্বের ছাপ।
রাষ্ট্রের নথিপত্রে সামান্য ভুল সংশোধনের দণ্ড দিচ্ছেন সাধারণ নাগরিকরা। দূর-দূরান্ত থেকে কর্মস্থল ছেড়ে বা হাসপাতাল থেকে এসে লাইনে দাঁড়াচ্ছেন তঁারা। জীবনের উপান্তে এসে জন্মভিটের প্রমাণ দাখিলের এই অমানবিক প্রক্রিয়া নাগরিক অধিকার ও রাষ্ট্রীয় সংবেদনশীলতা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিচ্ছে।

