নাগরিকত্ব যাচাইয়ের শুনানি: নির্বাচন কমিশনকে ‘মানবিক’ হওয়ার আর্জি সাংসদ দেবের – এবেলা
এবেলা ডেস্কঃ
যাদবপুরে এসআইআর (SIR) শুনানিতে সশরীরে হাজিরা দিলেন তারকা-সাংসদ দেব। প্রয়োজনীয় নথি জমা দিয়ে বেরিয়ে তিনি নির্বাচন কমিশনকে প্রবীণ ও অসুস্থদের প্রতি মানবিক হওয়ার অনুরোধ জানান। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সাধারণ মানুষের ভোগান্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করে অভিনেতা স্পষ্ট জানান, এই ধরনের শুনানি প্রক্রিয়া অনেক ক্ষেত্রেই উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে হচ্ছে।
সাংসদ বলেন, “দায়িত্ববান নাগরিক হিসেবে আমি উপস্থিত হয়েছি, কিন্তু বৃদ্ধদের বাড়ি গিয়ে নথি সংগ্রহ করলে ভালো হতো।” ঘাটালের তিনবারের সাংসদ হওয়া সত্ত্বেও নিজের এবং পরিবারের নাগরিকত্ব প্রমাণের এই তলবকে শাসক শিবির রাজনৈতিক হেনস্তা হিসেবেই দেখছে। মহম্মদ শামি ও জয় গোস্বামীর মতো বিশিষ্টদেরও একইভাবে শুনানিতে তলব করা হয়েছে।

