লেটেস্ট নিউজ

নাজিরাবাদের অগ্নিকাণ্ডে শুরু রাজনৈতিক তরজা – এবেলা

এবেলা ডেস্কঃ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নাজিরাবাদের বিধ্বংসী অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ঘটনাস্থলে পৌঁছে মন্ত্রী অরূপ বিশ্বাস জানান, ১৫টি ইঞ্জিনের চেষ্টায় আগুন বর্তমানে নিয়ন্ত্রণে এলেও পকেট ফায়ার ও ঘন ধোঁয়ার কারণে ভেতরে ঢুকতে বেগ পেতে হচ্ছে। ধোঁয়া বের করার কাজ চলছে এবং স্থানীয় বাসিন্দারাও সহযোগিতায় এগিয়ে এসেছেন। আগুনের সঠিক কারণ এখনও স্পষ্ট নয়।

এদিকে এই ঘটনা নিয়ে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি কটাক্ষ করে বলেন, “রাজ্যে সরকার বলে কিছু নেই, সবাই এখন ছুটি কাটাতে ব্যস্ত।” পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও রাজনৈতিক উত্তাপ বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *