লেটেস্ট নিউজ

নাজিরাবাদ অগ্নিকাণ্ড: মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে দিচ্ছে রাজ্য সরকার – এবেলা

এবেলা ডেস্কঃ

আনন্দপুরের নাজিরাবাদে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় শোকপ্রকাশের পাশাপাশি বড় ঘোষণা করল রাজ্য সরকার। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, এই মর্মান্তিক দুর্ঘটনায় মৃতদের পরিবারপিছু ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য প্রদান করা হবে।

মন্ত্রী স্পষ্ট করেছেন যে, দেহ বা দেহাংশ শনাক্তকরণ সম্পন্ন হলেই দ্রুত এই অর্থ সাহায্য পরিবারের হাতে তুলে দেওয়া হবে। যেহেতু মৃতদেহগুলি শনাক্ত করা কঠিন হয়ে দাঁড়িয়েছে, তাই আজ বুধবার আদালতের কাছে DNA পরীক্ষার অনুমতি চাওয়া হবে বলেও তিনি জানান। প্রসঙ্গত, নাজিরাবাদের এই ভয়াবহ অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত ১৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *