লেটেস্ট নিউজ

নামিবিয়ার বিপক্ষে কি বড় বিপদে টিম ইন্ডিয়া? ম্যাচের আগে হঠাৎ একি দুঃসংবাদ! – এবেলা

এবেলা ডেস্কঃ

নিউজ ডেস্ক : আজ কি অভিষেক শর্মাকে ছাড়াই মাঠে নামতে হবে ভারতকে? দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে নামিবিয়ার বিপক্ষে নামার আগে এটাই এখন কোটি টাকার প্রশ্ন। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত জয়ে ফিরতে মরিয়া হলেও দলের তারকা ওপেনার অভিষেকের অসুস্থতা বড় চিন্তা বাড়িয়েছে গৌতম গম্ভীরের। পেটের সমস্যায় তিনি হাসপাতালে ভর্তি হওয়ায় আজকের ম্যাচে তার খেলা নিয়ে ঘোর অনিশ্চয়তা তৈরি হয়েছে।

অভিষেক না খেললে কি একাদশে বড় কোনো বদল আসবে? দিল্লির ব্যাটিং সহায়ক উইকেটে আজ রানের পাহাড় গড়তে চায় টিম ইন্ডিয়া। একদিকে পাকিস্তান ম্যাচের মহড়া, অন্যদিকে নামিবিয়ার লড়াই—সব মিলিয়ে আজকের ম্যাচটি সাধারণ সমর্থকদের জন্য উত্তেজনার পারদ বাড়িয়ে দিচ্ছে। সন্ধ্যা ৭টা থেকে স্টার স্পোর্টস ও জিও হটস্টারে সরাসরি দেখা যাবে এই হাইভোল্টেজ লড়াই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *