নামিবিয়া ম্যাচে টস হারল ভারত: নেই অভিষেক-সিরাজ, পয়া একাদশে কি বড় কোনো চমক?
নামিবিয়ার বিরুদ্ধে দিল্লির ফ্ল্যাট পিচে টসে হেরে ব্যাটিংয়ে নামছে ভারত। অসুস্থতার কারণে ওপেনার অভিষেক শর্মা মাঠের বাইরে থাকায় আজ সঞ্জু স্যামসনের কাঁধে ওপেনিংয়ের গুরুদায়িত্ব তুলে দিয়েছেন অধিনায়ক সূর্যকুমার যাদব। অন্যদিকে, বোলিং বিভাগে শান দিতে মহম্মদ সিরাজের বদলে প্রথম একাদশে ফিরেছেন অভিজ্ঞ পেসার জশপ্রীত বুমরাহ।
আসন্ন পাকিস্তান ম্যাচের আগে এই লড়াইকে ড্রেস রিহার্সাল হিসেবেই দেখছেন কোচ গৌতম গম্ভীর। আমেরিকার বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয়ের পর টপ অর্ডারকে চেনা ফর্মে ফেরানোই এখন বড় চ্যালেঞ্জ টিম ইন্ডিয়ার কাছে। টস নিয়ে বিচলিত না হয়ে সূর্যকুমার জানান, দলের লক্ষ্য এখন দর্শকদের বিনোদন দেওয়া এবং শিশিরের প্রভাব কাটিয়ে বড় স্কোর খাড়া করা।
ভারতের প্রথম একাদশ: সঞ্জু স্যামসন, ঈশান কিষান (উইকেটরক্ষক), তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পাণ্ডিয়া, শিবম দুবে, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, জশপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী।

