লেটেস্ট নিউজ

নারিন-বরুণের বিষ দাঁত ভেঙে গিয়েছে? নাইটদের বোলিং নিয়ে বিস্ফোরক ভবিষ্যৎবাণী অশ্বিনের – এবেলা

এবেলা ডেস্কঃ

আইপিএল শুরুর আগেই কলকাতা নাইট রাইডার্সের কপালে চিন্তার ভাঁজ আরও চওড়া করলেন অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। কেকেআরের প্রধান অস্ত্র সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তীকে কার্যত বাতিলের খাতায় ফেলে দিলেন তিনি। অশ্বিনের দাবি, এই দুই ‘রহস্য’ স্পিনারের বোলিংয়ে এখন আর কোনো নতুনত্ব বা চমক নেই যা ব্যাটারদের বিপাকে ফেলতে পারে।

নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন সোজাসাপ্টা জানিয়েছেন যে, প্রতিপক্ষ দলগুলো এখন আর কেকেআরের স্পিন বিভাগ নিয়ে ভয় পায় না। তাঁর মতে, নারিন নিজের বোলিং অ্যাকশন পরিবর্তনের কারণে আগের মতো গতি বাড়াতে পারছেন না। অন্যদিকে, বরুণ চক্রবর্তীর বোলিংও এখন ব্যাটারদের কাছে বেশ চেনা হয়ে গিয়েছে। অশ্বিন মনে করেন, আগে ব্যাটাররা যেভাবে এই দুজনকে খেলার আগে কাটাছেঁড়া করত, এখন আর সেই প্রয়োজন নেই।

ইতিমধ্যেই চোটের কারণে কেকেআরের পেস বিভাগ ছন্নছাড়া। মুস্তাফিজুর রহমান থেকে শুরু করে আকাশ দীপ—একের পর এক পেসারকে হারিয়ে নাইটরা যখন দিশেহারা, ঠিক তখনই অশ্বিনের এই মন্তব্য কেকেআর ভক্তদের কপালে চিন্তার রেখা বাড়িয়ে দিল। কেকেআর কি পারবে অশ্বিনের এই দাবি ভুল প্রমাণ করে মাঠে বল হাতে ম্যাজিক দেখাতে? উত্তর দেবে আসন্ন আইপিএল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *