লেটেস্ট নিউজ

নিউজিল্যান্ডকে অল্প রানেই বেঁধে ফেলল ভারত, সিরিজ জিততে বুমরাদের সামনে সহজ লক্ষ্য – এবেলা

এবেলা ডেস্কঃ

নিউজিল্যান্ডের বিপক্ষে টি২০ সিরিজ পকেটে পুরতে ভারতের প্রয়োজন ১৫৪ রান। আজ নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৩ রানেই থমকে যায় কিউয়িদের ইনিংস। দলের পক্ষে গ্লেন ফিলিপস সর্বোচ্চ ৪৮ রান করলেও অন্যান্য ব্যাটাররা বড় স্কোর গড়তে ব্যর্থ হন। মার্ক চ্যাপম্যানের ৩২ এবং অধিনায়ক মিচেল স্যান্টনারের ২৭ রান ছাড়া নিউজিল্যান্ডের ইনিংসে উল্লেখ করার মতো আর কোনো অবদান নেই।

ভারতীয় বোলারদের দাপুটে পারফরম্যান্সের সামনে শুরু থেকেই চাপে ছিল সফরকারী দল। দুর্দান্ত বোলিং করে জসপ্রীত বুমরাহ একাই শিকার করেন ৩টি উইকেট। তাকে যোগ্য সঙ্গ দিয়ে হার্দিক পান্ডিয়া ও রবি বিষ্ণোই ২টি করে উইকেট দখল করেন এবং হর্ষিত রানা পান ১টি উইকেট। ঘরের মাঠে আজকের এই সহজ লক্ষ্য তাড়া করে সিরিজ নিজেদের নামে করতে আত্মবিশ্বাসী টিম ইন্ডিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *