লেটেস্ট নিউজ

নিউজিল্যান্ডের মরণ-বাঁচন লড়াই নাকি জিম্বাবোয়ের চমক, আজ টি-২০ বিশ্বকাপে কাদের ভাগ্য বদলাবে – এবেলা

এবেলা ডেস্কঃ

চেন্নাইয়ের হাইভোল্টেজ ম্যাচে আজ কানাডার মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড। কিউয়িদের কাছে এই ম্যাচ কার্যত সুপার ৮-এ জায়গা পাকা করার লড়াই। অন্যদিকে পাল্লেকেলেতে আয়ারল্যান্ডের বিরুদ্ধে নামছে জিম্বাবোয়ে, যেখানে সিকান্দার রাজাদের সামনে রয়েছে পরবর্তী পর্বে যাওয়ার সুবর্ণ সুযোগ। দিনের অন্য ম্যাচে ওয়াংখেড়েতে নেপালের কঠিন প্রতিপক্ষ স্কটল্যান্ড। বোলারদের ব্যর্থতা কাটিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া কিউয়ি ব্রিগেড, আর জয়ের ধারা বজায় রাখতে মুখিয়ে আছে জিম্বাবোয়ে। আজ মাঠের লড়াইয়ে কারা শেষ হাসি হাসে, সেদিকেই তাকিয়ে ক্রিকেট বিশ্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *