লেটেস্ট নিউজ

নিউ ইয়র্কের লা গার্ডিয়া বিমানবন্দরে ভয়াবহ দুর্ঘটনা: দমকলের ট্রাকে এয়ার কানাডার বিমানের সজোরে ধাক্কা – এবেলা

এবেলা ডেস্কঃ

কানাডার মন্ট্রেয়াল থেকে আসা ‘এয়ার কানাডা এক্সপ্রেস’-এর একটি সিআরজে-৯০০ বিমান নিউ ইয়র্কের লা গার্ডিয়া বিমানবন্দরে অবতরণের সময় বড়সড় দুর্ঘটনার কবলে পড়ে। রানওয়েতে নামার পরপরই বিমানটি প্রায় ৩৯ কিলোমিটার গতিতে সেখানে দাঁড়িয়ে থাকা একটি দমকলের ট্রাকে ধাক্কা মারে। এই সংঘর্ষের ফলে বিমানের সামনের অংশ বা ‘নাক’ মারাত্মকভাবে দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকটির ওপর উঠে পড়ে।

প্রাথমিক খবর অনুযায়ী, এই দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। ঘটনার পরপরই বিমানবন্দরের জরুরি পরিষেবা ও নিউ ইয়র্ক শহরের দমকল বাহিনী দ্রুত উদ্ধারকাজ শুরু করে। দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়, তবে সেই সময় স্থানীয় আবহাওয়া অত্যন্ত প্রতিকূল ছিল। এয়ার ট্রাফিক কন্ট্রোলের অডিও ক্লিপ থেকে ধারণা করা হচ্ছে, ট্রাক ও বিমানের মধ্যে সমন্বয়ের অভাবেই এই বিপত্তি ঘটেছে।

এই ঘটনার জেরে লা গার্ডিয়া বিমানবন্দরে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আমেরিকার ফেডেরাল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) দ্রুত ‘গ্রাউন্ড স্টপ’ নির্দেশিকা জারি করে সমস্ত ওঠানামা বন্ধ করে দেয়। ফলে অনেক বিমানের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে এবং কিছু বিমানকে পুনরায় গন্তব্যে ফেরত পাঠানো হয়েছে। কর্তৃপক্ষ বর্তমানে পুরো বিষয়টি খতিয়ে দেখছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *