নিউ টাউনে শুরু ‘সবলা মেলা’: নজর কাড়ছে হস্তশিল্পের সম্ভার – এবেলা
এবেলা ডেস্কঃ
নিউ টাউন মেলা প্রাউন্ডে বুধবার থেকে জমজমাটভাবে শুরু হলো ‘রাজ্য সবলা মেলা ২০২৬’। রাজ্য সরকারের স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দফতরের উদ্যোগে আয়োজিত এই মেলার উদ্বোধন করেন মন্ত্রী বীরবাহা হাঁসদা ও প্রদীপ মজুমদার। উপস্থিত ছিলেন বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন দুপুর ২টো থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে।
‘বাংলার শিল্পই বাংলার ঐতিহ্য’—এই স্লোগানকে সামনে রেখে মেলায় পসরা সাজিয়েছেন রাজ্যের বিভিন্ন প্রান্তের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। মৃৎশিল্প, তাঁত ও পাটের কাজের পাশাপাশি ঘর সাজানোর বৈচিত্র্যময় সরঞ্জামের সরাসরি বিপণনের সুযোগ থাকছে এখানে। গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে এই উদ্যোগ বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করছেন আয়োজকরা।

