নিক-প্রিয়াঙ্কার ছুটি: মালতির মিষ্টি হাসিতে মুগ্ধ নেটপাড়া – এবেলা
এবেলা ডেস্কঃ
বলিউড ডিভা প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস কন্যা মালতি মেরিকে নিয়ে কাটানো ছুটির বিশেষ মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাগ করে নিয়েছেন। বুধবার শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, প্রকৃতির কোলে শান্ত সময় কাটাচ্ছেন তারা। সমুদ্রতটে হাঁটা থেকে শুরু করে সুইমিং পুলে মজার মুহূর্ত—সবই উঠে এসেছে নিকের শেয়ার করা পোস্টে।
মা-বাবার সাথে ছোট্ট মালতির খুনসুটি আর মিষ্টি উপস্থিতি ভক্তদের মনে জায়গা করে নিয়েছে। এই আনন্দঘন মুহূর্তগুলো নেটদুনিয়ায় ইতিমধ্যই ভাইরাল। পারিবারিক এই ভ্রমণের প্রতিটি ছবিতে ফুটে উঠেছে এক নিটোল ও সুখের মুহূর্তের প্রতিচ্ছবি। মালতির প্রতিটি মিষ্টি ভঙ্গি অনুরাগীদের আপ্লুত করেছে।

