নিখোঁজ বিএলও-র রহস্য ফাঁস! পুরীর সমুদ্রসৈকতে মিলল হদিশ, নেপথ্যে কি তবে বিপুল দেনা? – এবেলা
এবেলা ডেস্কঃ
December 30, 202510:32 am
ভোটার তালিকা সংশোধনের (SIR) গুরুত্বপূর্ণ শুনানির আগেই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান কাটোয়ার বিএলও তথা প্রাথমিক শিক্ষক অমিত কুমার মণ্ডল। বাড়িতে নথিপত্র রেখে তাঁর এই আকস্মিক অন্তর্ধান ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায় প্রশাসনিক মহলে। তদন্তে নেমে পুলিশ শেষমেশ ওড়িশার পুরী থেকে তাঁকে উদ্ধার করে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, শেয়ার বাজারে বিনিয়োগ করে লক্ষাধিক টাকা লোকসান করেছিলেন অমিত বাবু। পাওনাদারদের চাপ সইতে না পেরেই তিনি আত্মগোপন করেছিলেন বলে অনুমান পুলিশের। তাঁর হদিশ মেলায় আপাতত স্বস্তিতে কাটোয়া মহকুমা প্রশাসন, কারণ আসন্ন শুনানিতে তাঁর উপস্থিতি ছিল বাধ্যতামূলক।

