নিজের তৈরি পুতুলের সঙ্গেই সংসার পেতে মা হলেন তরুণী, অবিশ্বাস্য এই ঘটনায় তাজ্জব বিশ্ব – এবেলা
এবেলা ডেস্কঃ
একাকীত্ব কাটাতে মায়ের তৈরি কাপড়ের পুতুল ‘মার্সেলো’-র প্রেমে পড়ে তাকেই বিয়ে করে বসলেন ৩৭ বছর বয়সী মেরিবোন রোচা মোরেস। ২৫০ জন অতিথির উপস্থিতিতে ধুমধাম করে বিয়ের পর তিনি রীতিমতো মধুচন্দ্রিমায় যান। এরপরই তিনি দাবি করেন যে, তিনি অন্তঃসত্ত্বা এবং একটি ফুটফুটে সন্তানের জন্ম দিয়েছেন। আশ্চর্যের বিষয় হলো, মেরিবোনের দাবি করা সেই সন্তানটিও আসলে একটি কাপড়ের পুতুল। ইন্টারনেটে এই অদ্ভুত প্রসবের ঘটনা লাইভস্ট্রিম করে তিনি দেখিয়েছেন, যা দেখে স্তম্ভিত নেটপাড়া।
মেরিবোন জানান, তার পুতুল স্বামী শারীরিক সম্পর্কের সময় সুরক্ষা ব্যবহার না করায় তিনি গর্ভবতী হয়ে পড়েন। বাড়িতেই দীর্ঘক্ষণ প্রসব যন্ত্রণার পর ডাক্তার ও নার্সের সহায়তায় তিনি এই ‘বেবি ডল’-এর জন্ম দেন বলে দাবি করেন। বর্তমানে এই অদ্ভুত পরিবারের সঙ্গেই সুখে দিন কাটাচ্ছেন তিনি। তার মতে, পুতুল স্বামী কখনও ঝগড়া করে না এবং ঘণ্টার পর ঘণ্টা তার সব কথা মন দিয়ে শোনে। অদ্ভুত হলেও এই ঘটনায় বিশ্বজুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

