লেটেস্ট নিউজ

নিজের দেশেই চরম নিরাপত্তাহীনতায় মুস্তাফিজরা, মিলছে প্রাণনাশের হুমকি! – এবেলা

এবেলা ডেস্কঃ

বোর্ডের এক কর্মকর্তার আপত্তিকর মন্তব্যের প্রতিবাদ করায় খোদ বাংলাদেশেই নজিরবিহীন হুমকির মুখে পড়েছেন ক্রিকেটাররা। ‘বিদ্রোহ’ ঘোষণা করার পর থেকেই ফোন ও হোয়াটসঅ্যাপে তাঁদের অশ্রাব্য গালিগালাজ করা হচ্ছে। এমনকি ক্রিকেটাররা দেশের মাটিতে শান্তিতে চলাফেরা করতে পারবেন না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে, যা ক্রিকেটারদের ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলেছে।

অন্যদিকে, ভারত সফরের নিরাপত্তা নিয়ে বিসিবি উদ্বেগ প্রকাশ করলেও বর্তমান পরিস্থিতিতে ক্রিকেটাররা নিজ দেশেই বেশি অসুরক্ষিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অধিকার আদায়ের লড়াইয়ে সরব হওয়ায় কেন জাতীয় বীরদের এভাবে হেনস্তা ও হুমকির শিকার হতে হচ্ছে, তা নিয়ে ক্রিকেট মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *