নিজের বাড়ির স্বপ্ন পূরণ: ভাড়াটেদের জন্য সুখবর নিয়ে এল প্রধানমন্ত্রী আবাস যোজনা – এবেলা
এবেলা ডেস্কঃ
নিজের এক চিলতে ছাদ পাওয়ার স্বপ্ন এবার সত্যি হতে চলেছে। প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার (PMAY-G) সময়সীমা ২০২৯ সাল পর্যন্ত বাড়িয়ে দিয়েছে কেন্দ্র। গ্রামীণ এলাকার গৃহহীন ও দরিদ্র পরিবারগুলিকে নিজস্ব পাকা বাড়ি করে দেওয়াই এই প্রকল্পের মূল লক্ষ্য।
কত টাকা পাবেন এই প্রকল্পে?
এই প্রকল্পের অধীনে সরাসরি সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক সাহায্য পাঠানো হয়:
- সমতল এলাকা: বাড়ি তৈরির জন্য সরকার সরাসরি ১.২০ লক্ষ টাকা দেবে।
- পাহাড়ি বা দুর্গম এলাকা: ১.৩০ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাওয়া যাবে।
- অতিরিক্ত সুবিধা: রাজ্য সরকারের পক্ষ থেকে ছাদ তৈরির জন্য অতিরিক্ত ৫০,০০০ টাকা এবং ‘স্বচ্ছ ভারত’ মিশনের অধীনে শৌচাগার তৈরির জন্য ১২,০০০ টাকা দেওয়া হয়।
- শ্রমিক মজুরি: ১০০ দিনের কাজের প্রকল্পের (MGNREGS) মাধ্যমে বাড়ি তৈরির জন্য ৯০ দিনের মজুরিও পাওয়া যাবে।
কারা আবেদন করতে পারবেন?
- ১৮ বছর বয়সী যেকোনো ভারতীয় নাগরিক।
- যাদের দেশের কোথাও কোনো নিজস্ব পাকা বাড়ি নেই।
- যাদের নাম রেশন কার্ড বা বিপিএল (BPL) তালিকায় নথিভুক্ত।
- তফসিলি জাতি (SC), উপজাতি (ST), সংখ্যালঘু, প্রতিবন্ধী এবং প্রাক্তন সৈনিকরা বিশেষ অগ্রাধিকার পাবেন।
কারা এই সুবিধার বাইরে থাকবেন?
- যাদের নিজস্ব তিন বা চার চাকার গাড়ি বা ট্রাক্টর আছে।
- যাদের মাসিক আয় ১০,০০০ টাকার বেশি।
- পরিবারের কোনো সদস্য সরকারি চাকরিজীবী বা আয়করদাতা হলে।
- যাদের আড়াই একরের বেশি চাষযোগ্য জমি বা ৫০,০০০ টাকার বেশি সীমার কিষাণ ক্রেডিট কার্ড রয়েছে।
প্রয়োজনীয় নথিপত্র
আবেদনের জন্য আধার কার্ড, প্যান কার্ড, আয়ের শংসাপত্র, জাত শংসাপত্র, ব্যাঙ্ক পাসবই এবং পাসপোর্ট সাইজ ছবি প্রয়োজন। এছাড়া, আপনার যে কোনো নিজস্ব বাড়ি নেই, তার একটি হলফনামা বা ডিক্লারেশন জমা দিতে হবে।

