নিপাহ আতঙ্ক: ভারত থেকে পশুজাত পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিল কিরগিজস্তান – এবেলা
এবেলা ডেস্কঃ
বিশকেক: নিপাহ ভাইরাসের সংক্রমণ রুখতে কঠোর পদক্ষেপ নিল কিরগিজস্তান। ভারত থেকে সব ধরনের পশুজাত পণ্য ও প্রাণী আমদানির ওপর অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির কৃষি ও খাদ্য মন্ত্রণালয়।
সংক্রমণ ঠেকাতে বিশকেক ও ওশ আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের স্ক্রিনিং জোরদার করা হয়েছে। রুশ সংবাদ সংস্থা ‘তাস’ জানিয়েছে, নিপাহ ভাইরাসের ভয়াবহতা বিবেচনায় নিয়ে বিশেষ থার্মাল স্ক্যানারের মাধ্যমে যাত্রীদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে। কিরগিজ কর্তৃপক্ষের মতে, এই ভাইরাস প্রাণী থেকে মানুষের শরীরে দ্রুত ছড়িয়ে পড়তে পারে, যা বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি করার সক্ষমতা রাখে।

