নিপা আতঙ্ক: ভ্যাকসিনহীন মরণঘাতী ভাইরাসের থাবায় কাঁপছে এশিয়া – এবেলা
এবেলা ডেস্কঃ
কলকাতার কাছে বেসরকারি হাসপাতালে নিপা সংক্রমণের খবর ছড়িয়ে পড়তেই ভারতসহ পুরো এশিয়ায় চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, নির্দিষ্ট চিকিৎসা বা ভ্যাকসিনহীন এই ভাইরাসের মৃত্যুহার প্রায় ৪০ থেকে ৭৫ শতাংশ। সংক্রমণ রুখতে আক্রান্তের সংস্পর্শে আসা শতাধিক ব্যক্তিকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এবং উচ্চ-ঝুঁকিপূর্ণদের ওপর চলছে কড়া নজরদারি।
পশ্চিমবঙ্গে সংক্রমণের জেরে থাইল্যান্ড, নেপাল ও তাইওয়ানের মতো দেশগুলো ভারতীয় যাত্রীদের জন্য বিমানবন্দর ও সীমান্তে কঠোর স্বাস্থ্য পরীক্ষা শুরু করেছে। মানুষ থেকে মানুষে ছড়াতে সক্ষম এই ভাইরাসটিকে তাইওয়ান তাদের সর্বোচ্চ বিপজ্জনক রোগের তালিকায় অন্তর্ভুক্ত করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্তর্জাতিক স্তরে স্ক্রিনিং ও আইসোলেশন জোরদার করা হয়েছে।

