লেটেস্ট নিউজ

নিপা ভাইরাস: অজানা এই ঘাতক নিয়ে আপনি কতটা জানেন? – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিমবঙ্গে নিপা ভাইরাসের আতঙ্ক ছড়িয়েছে। উত্তর ২৪ পরগনার বারাসাতের হাসপাতালের দুই নার্স এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের একজন নদিয়া ও অন্যজন পূর্ব বর্ধমানের বাসিন্দা। বর্তমানে তাঁরা এক বেসরকারি হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসাধীন। সোমবার রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে এই খবর নিশ্চিত করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের খুঁজে বের করতে জোরকদমে কন্ট্রাক্ট ট্রেসিং-এর কাজ শুরু করেছে প্রশাসন।

মূলত বাদুড় বা শূকরের মতো প্রাণী থেকে ছড়ানো এই ভাইরাসে জ্বর, মাথাব্যথা ও শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দেয়। চিকিৎসকদের মতে, কাঁচা খেজুরের রস বা বাদুড়ের মুখ দেওয়া ফল খাওয়া এই সংক্রমণের প্রধান কারণ হতে পারে। বর্তমানে এই রোগের কোনো নির্দিষ্ট ভ্যাকসিন নেই, তাই পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ফল ভালো করে ধুয়ে খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ভবন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *