লেটেস্ট নিউজ

নিপা ভাইরাস নিয়ে WHO-এর বড় বার্তা: ভারতে কি বাড়ছে আতঙ্ক? – এবেলা

এবেলা ডেস্কঃ

ভারতে নিপা ভাইরাসের সংক্রমণ দেখা দিলেও আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। সংস্থাটি জানায়, বর্তমানে এই ভাইরাসের ঝুঁকি অত্যন্ত কম এবং সংক্রমণের বিস্তার নির্দিষ্ট এলাকার মধ্যেই সীমাবদ্ধ। তাই এখনই ভ্রমণ বা বাণিজ্যের ওপর কোনো ধরণের বিধিনিষেধ আরোপের প্রয়োজন নেই বলে স্পষ্ট জানিয়েছে তারা।

বিশেষজ্ঞদের মতে, উত্তর ২৪ পরগনায় আক্রান্তদের মাধ্যমে নতুন করে সংক্রমণ ছড়ানোর প্রমাণ পাওয়া যায়নি। যদিও প্রতিবেশী দেশগুলো সতর্কতা বাড়িয়েছে, তবে WHO নিশ্চিত করেছে যে জাতীয় বা আন্তর্জাতিক স্তরে বড় কোনো বিপদের আশঙ্কা আপাতত নেই। সাধারণ মানুষকে সচেতন থাকার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *