লেটেস্ট নিউজ

নিরাপত্তা ও যুদ্ধ আবহে বিশ্বকাপ বয়কট করল ইরান – এবেলা

এবেলা ডেস্কঃ

আসন্ন ফিফা বিশ্বকাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিল ইরান। মূলত আয়োজক দেশ আমেরিকার সঙ্গে চলমান রাজনৈতিক সংঘাত এবং ইজরায়েল-হামাস যুদ্ধের আবহে নিরাপত্তার খাতিরেই এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে তেহরান। বুধবার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে সরকারিভাবে এই ঘোষণা করা হয়। এর ফলে বিশ্বকাপের কয়েক মাস আগে বড়সড় ধাক্কা খেল বিশ্ব ফুটবল মহল।

এশীয় বাছাইপর্বের গ্রুপ তালিকায় শীর্ষে থেকে মেক্সিকো, কানাডা ও আমেরিকায় আয়োজিত ২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছিল ইরান। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো এবং মার্কিন প্রশাসনের পক্ষ থেকে ইরানি ফুটবলারদের নিরাপত্তার বিষয়ে বারবার আশ্বাস দেওয়া হলেও তাতে চিঁড়ে ভেজেনি। উল্লেখ্য, গ্রুপ পর্বে ইরানের তিনটি ম্যাচই মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস ও সিয়াটলে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

ইরানের ক্রীড়া মন্ত্রক জানিয়েছে, যুদ্ধ পরিস্থিতিতে দেশের নাগরিকদের আবেগ এবং সুরক্ষা তাদের কাছে অগ্রাধিকার। হাজার হাজার সাধারণ মানুষের মৃত্যুর ঘটনায় আমেরিকাকে দায়ী করে এই ক্রীড়া আসরে অংশ না নেওয়ার অনড় অবস্থান নিয়েছে তারা। ইরানের এই সিদ্ধান্তের ফলে গ্রুপ ‘জি’-তে তাদের নির্ধারিত প্রতিপক্ষ নিউজিল্যান্ড, বেলজিয়াম ও মিশরের বিপক্ষে ম্যাচগুলোর ভবিষ্যৎ নিয়ে এখন অনিশ্চয়তা তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *