লেটেস্ট নিউজ

নিরাপদ জাহাজ চলাচলে বড় ঘোষণা ইরানের, ট্রাম্পের হুমকির মুখে কি নতিস্বীকার তেহরানের? – এবেলা

এবেলা ডেস্কঃ

হরমুজ প্রণালী নিয়ে বড় সিদ্ধান্ত নিল ইরান। রোববার আন্তর্জাতিক সমুদ্র সংস্থায় (আইএমও) তেহরানের প্রতিনিধি আলি মুসাভি স্পষ্ট জানিয়েছেন, শুধুমাত্র ‘শত্রু দেশ’ ছাড়া বাকি সব দেশের বাণিজ্যিক জাহাজ চলাচলে আর কোনো বাধা নেই। তবে এই যাতায়াতের জন্য সংশ্লিষ্ট দেশগুলোকে অবশ্যই ইরানের সঙ্গে নিরাপত্তা সমন্বয় করতে হবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারির কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের এই নমনীয় অবস্থান সামনে এল। ট্রাম্প হুমকি দিয়েছিলেন যে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালী সম্পূর্ণ খুলে না দিলে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে ভয়াবহ হামলা চালানো হবে।

আলি মুসাভি জানান, তেহরান জাতিসংঘের সঙ্গে সামুদ্রিক নিরাপত্তা ও নাবিকদের সুরক্ষায় পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত। তবে এই সংকটের জন্য তিনি সরাসরি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনকে দায়ী করেছেন। তার মতে, কূটনীতি ইরানের কাছে অগ্রাধিকার পেলেও আগ্রাসনের অবসান হওয়া সবথেকে জরুরি।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথটি বন্ধ করে দিয়েছিল। বিশ্বের মোট তেল ও তরলীকৃত গ্যাসের প্রায় ২০ শতাংশ এই পথ দিয়েই পরিবাহিত হয়। ইরানের এই নতুন সিদ্ধান্তের ফলে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকটের উদ্বেগ কিছুটা হলেও কমবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *