লেটেস্ট নিউজ

নির্বাচনী পর্যবেক্ষক পদে স্বরাষ্ট্রসচিব, কমিশনের সিদ্ধান্তে ষড়যন্ত্রের অভিযোগ তৃণমূলের – এবেলা

এবেলা ডেস্কঃ

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বেনজির পদক্ষেপে রাজ্যের স্বরাষ্ট্রসচিব জগদীশ প্রসাদ মীনা সহ ২৫ জন অফিসারকে ভিনরাজ্যে নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করল কমিশন। এই দায়িত্ব পালনের জন্য তাঁদের বিশেষ প্রশিক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। ভোটের মুখে প্রশাসনের উচ্চপদস্থ কর্তাদের ভিনরাজ্যে পাঠানোর এই নির্দেশিকায় গভীর ষড়যন্ত্র দেখছে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *