নির্বাচনী প্রচারে ঝড় তুলতে ফের বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী – এবেলা
এবেলা ডেস্কঃ
রামনবমীর রেশ কাটতে না কাটতেই বঙ্গে হাইভোল্টেজ প্রচারে নামছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি সূত্রে খবর, রাজ্যে মোট ১৪টি জনসভা ও রোড-শো করবেন তিনি। মোদীর এই ঠাসা কর্মসূচিকে কেন্দ্র করে ভোটমুখী বাংলার রাজনৈতিক পারদ এখন তুঙ্গে।
প্রধানমন্ত্রীর পাশাপাশি অমিত শাহ ৮টি এবং জেপি নাড্ডা ৬টি সভা করবেন। এছাড়াও যোগী আদিত্যনাথ ও নিতিন নবীন একাধিক কর্মসূচিতে অংশ নেবেন। তারকা প্রচারক হিসেবে মহাগুরু মিঠুন চক্রবর্তী ১০টি প্রচার কর্মসূচি পালন করবেন বলে জানা গিয়েছে।

