লেটেস্ট নিউজ

নির্বাচনী প্রচারে মমতা ও অভিষেক: উত্তর ও দক্ষিণবঙ্গে আজ থেকেই শুরু তৃণমূলের প্রচার অভিযান – এবেলা

এবেলা ডেস্কঃ

আসন্ন বিধানসভা নির্বাচনের দামামা বাজিয়ে আজ, মঙ্গলবার থেকেই প্রচারের ময়দানে নামছেন তৃণমূলের দুই শীর্ষ নেতা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের আলিপুরদুয়ার থেকে তাঁর কর্মসূচি শুরু করছেন। অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা থেকে প্রচার অভিযান শুরু করবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায় আজ চালসার স্থানীয় গির্জায় জনসংযোগের মাধ্যমে সফর শুরু করবেন। বুধবার ময়নাগুড়ি থেকে তাঁর জনসভা শুরু হওয়ার কথা রয়েছে। রাজবংশী অধ্যুষিত এলাকাগুলোতে বিশেষ জোর দিয়ে আগামী এক মাস তিনি রাজ্যের উত্তর থেকে দক্ষিণ প্রান্ত চষে বেড়াবেন। চতুর্থবার মা-মাটি-মানুষের সরকার গড়ার লক্ষ্যে এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ দুপুরে পাথরপ্রতিমা কলেজ মাঠে দলীয় প্রার্থীর সমর্থনে জনসভা করবেন। তাঁরও মাসব্যাপী টানা কর্মসূচি রয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গ জুড়ে। এর আগে ভবানীপুরের কর্মিসভায় কাউন্সিলরদের দায়িত্ব বুঝিয়ে দিয়ে নির্বাচনী লড়াইয়ের প্রস্তুতি সেরে রেখেছেন নেত্রী। আজ থেকেই পূর্ণশক্তিতে ভোটযুদ্ধে ঝাঁপিয়ে পড়ছে শাসকদল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *