লেটেস্ট নিউজ

নির্বাচনী প্রচারে সোশ্যাল মিডিয়ায় কড়াকড়ি কমিশনের, মনোনয়নপত্রের সাথেই দিতে হবে অ্যাকাউন্টের তথ্য – এবেলা

এবেলা ডেস্কঃ

আসন্ন বিধানসভা নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নজিরবিহীন কড়াকড়ি আরোপ করল নির্বাচন কমিশন। নতুন নির্দেশিকা অনুযায়ী, প্রার্থীদের কার কয়টি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রয়েছে, তা মনোনয়নপত্র জমা দেওয়ার সময়ই বিস্তারিতভাবে জানাতে হবে। মূলত ভুয়ো প্রচার রুখতে এবং বিজ্ঞাপনের খরচে স্বচ্ছতা আনতেই কমিশনের এই কঠোর পদক্ষেপ।

নির্বাচনী খরচের হিসাব ও অপপ্রচার নিয়ন্ত্রণে এবার গঠিত হয়েছে ‘মিডিয়া সার্টিফিকেশন অ্যান্ড মনিটরিং কমিটি’ (এমসিএমসি)। প্রার্থীরা সোশ্যাল মিডিয়ায় কোনো বিজ্ঞাপনী প্রচার করতে চাইলে আগে এই কমিটির অনুমোদন নিতে হবে। অনুমতি ছাড়া যেকোনো ধরনের ডিজিটাল প্রচার নিয়মভঙ্গ হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে কমিশন।

সাধারণত প্রার্থীদের প্রচারের জন্য একটি নির্দিষ্ট খরচ বেঁধে দেওয়া হয়। সোশ্যাল মিডিয়ায় কম খরচে প্রচার করে সেই অর্থ অন্য খাতে ব্যবহার করা হচ্ছে কি না, তা যাচাই করতেই এই নজরদারি। রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে আবেদনের মাধ্যমে বিজ্ঞাপনের অনুমতি নেওয়া যাবে। এর ফলে ভোট সংক্রান্ত বিভ্রান্তিকর তথ্য ছড়ানো বন্ধ হবে বলে আশা করছে কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *