লেটেস্ট নিউজ

নির্বাচনী যুদ্ধের রণকৌশল সাজাতে মুর্শিদাবাদে তৃণমূলের শক্তিশালী দুই কোর কমিটি – এবেলা

এবেলা ডেস্কঃ

আসন্ন বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে জঙ্গিপুর ও বহরমপুর সাংগঠনিক জেলায় নতুন কোর কমিটি গঠন করল তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গঠিত এই কমিটি দুটিতে যথাক্রমে ১০ এবং ১৬ জন হেভিওয়েট সদস্যকে রাখা হয়েছে। যার মধ্যে রয়েছেন দুই সাংসদ ইউসুফ পাঠান ও আবু তাহের খানসহ একাধিক বিধায়ক।

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে বাম-কংগ্রেস এবং হুমায়ুন কবীরের নতুন জোট সমীকরণের চ্যালেঞ্জ মোকাবিলা করতেই এই পদক্ষেপ। মূলত প্রার্থী নির্বাচন ও বুথ স্তরে সংগঠনকে শক্তিশালী করতে এই কমিটিগুলো বিশেষ ভূমিকা পালন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *