লেটেস্ট নিউজ

নির্বাচনের আগে মমতার অস্বস্তি বাড়িয়ে তৃণমূল ছাড়ছেন হেভিওয়েট মন্ত্রী – এবেলা

এবেলা ডেস্কঃ

লোকসভা নির্বাচনের রণদামামা বাজার আগেই বড়সড় ভাঙনের আশঙ্কায় তৃণমূল কংগ্রেস। একদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তৎপরতা নিয়ে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধরনায় বসেছেন, ঠিক তখনই দলের অন্দরের সমীকরণ নিয়ে তুঙ্গে উঠেছে জল্পনা। সূত্রের খবর, নিজের দলেরই এক প্রভাবশালী তথা হেভিওয়েট মন্ত্রীর সঙ্গে তৃণমূল নেত্রীর দূরত্ব ক্রমশ বাড়ছে। দলের একাংশের মতে, কেন্দ্রীয় এজেন্সির চাপ এবং অভ্যন্তরীণ কোন্দলের জেরে ওই মন্ত্রী যে কোনো মুহূর্তে দলত্যাগের সিদ্ধান্ত নিতে পারেন। একদিকে বিজেপিকে রোখা আর অন্যদিকে সিবিআই-ইডির তদন্ত সামলানো— এই জোড়া ফলায় বিদ্ধ রাজ্যের শাসক শিবির। দলের অন্দরের এই সম্ভাব্য বিদ্রোহ এখন ঘাসফুল শিবিরের জন্য সবথেকে বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *