লেটেস্ট নিউজ

নির্বাচনে নিরাপত্তার কড়া বেষ্টনী: বাংলায় প্রতি দফায় থাকছে প্রায় আড়াই হাজার কো ম্পা নি কেন্দ্রীয় বাহিনী – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণে নজিরবিহীন নিরাপত্তার পথে হাঁটছে নির্বাচন কমিশন। প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি দফার ভোটে প্রায় ২ থেকে আড়াই হাজার কো ম্পা নি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হতে পারে। ধাপে ধাপে রাজ্যে প্রায় আড়াই লক্ষ আধা-সেনা আসার সম্ভাবনা রয়েছে, যার মধ্যে ইতিমধ্যেই ৪৮০ কো ম্পা নি পৌঁছে গিয়েছে। মূলত ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি রুখতে কমিশন বদ্ধপরিকর।

কমিশন সূত্রে জানা গেছে, প্রতিটি জেলায় দুজন করে পুলিশ পর্যবেক্ষক থাকবেন এবং স্পর্শকাতর এলাকায় ড্রোনের মাধ্যমে আকাশপথে নজরদারি চালানো হবে। এছাড়া, সিইও এবং ডিইও অফিসে স্থাপিত ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম থেকে সরাসরি ভোট প্রক্রিয়ার ওপর নজর রাখা হবে। কোথাও কোনো অশান্তি বা ভোট সংক্রান্ত অভিযোগ উঠলে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি জালিয়াতি রুখতে ভোটকর্মী ও কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের ছবি শনাক্তকরণের জন্য সংরক্ষণ করা হবে।

নিরাপত্তার পাশাপাশি সাধারণ ভোটারদের সুবিধার্থেও বিশেষ গুরুত্ব দিচ্ছে কমিশন। ৮৫ বছরের ঊর্ধ্বের প্রবীণ এবং ৪০ শতাংশের বেশি বিশেষভাবে সক্ষম নাগরিকদের জন্য বাড়িতে বসে ভোট দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া, গুজব রুখতে ইন্টারনেট মাধ্যমে কড়া নজরদারি এবং বেআইনি কারবার বন্ধে তল্লাশি অভিযান জারি রয়েছে। গত ২৬ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত নগদ অর্থসহ প্রায় ১১২ কোটি টাকার সামগ্রী বাজেয়াপ্ত করেছে কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *