লেটেস্ট নিউজ

নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ মমতার, ভোটার দিবসকে বললেন ‘প্রহসন’ – এবেলা

এবেলা ডেস্কঃ

জাতীয় ভোটার দিবসে নির্বাচন কমিশনকে কড়া ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তিনি একে কেন্দ্রের ‘আজ্ঞাবহ’ এবং দিনটি পালনকে ‘করুণ প্রহসন’ বলে অভিহিত করেছেন। তাঁর অভিযোগ, মানুষের ভোটাধিকার রক্ষার পরিবর্তে কমিশন বিরোধীদের কণ্ঠরোধ ও গণতন্ত্রের ভিত্তিমূলে আঘাত করতে ব্যস্ত।

এদিকে কমিশনের অনুষ্ঠানেও বিড়ম্বনা পিছু ছাড়েনি কর্মকর্তাদের। ভোট প্রক্রিয়ায় যুক্ত বিএলও-দের মৃত্যু নিয়ে শোকপ্রকাশ না করায় সরব হন রাজনৈতিক প্রতিনিধিরা। তর্কের মুখে মুখ্য নির্বাচনী আধিকারিক জানান, বিএলও-দের মৃত্যুর কোনো সরকারি রিপোর্ট বা ময়নাতদন্তের নথি তাঁদের কাছে পৌঁছায়নি। পর্যাপ্ত তথ্য পেলে নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *