লেটেস্ট নিউজ

নির্বাচন কমিশনারকে বিশেষ চ্যালেঞ্জ ছুড়ে বাংলায় এসআইআর চালুর দাবি জানালেন শমীক ভট্টাচার্য – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যে নির্বাচনী স্বচ্ছতা বজায় রাখতে ‘নো এসআইআর, নো ভোট’ স্লোগান তুলে রাজ্য প্রশাসন ও নির্বাচন কমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন বঙ্গ বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। তিনি প্রশ্ন তোলেন, দেশের ১২টি রাজ্যে এসআইআর ব্যবস্থা কার্যকর থাকলেও কেবল পশ্চিমবঙ্গেই কেন অশান্তি ও হিংসার পরিবেশ তৈরি হচ্ছে। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিএলওদের ব্যবহার করে ভোটার তালিকায় ভুল তথ্য আপলোড করার অভিযোগ এনে অবিলম্বে এই প্রক্রিয়া বন্ধের দাবি জানিয়েছেন তিনি।

পরিস্থিতি খতিয়ে দেখতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে সরাসরি বাংলায় আসার আমন্ত্রণ জানিয়েছেন বিজেপি নেতা। শমীক ভট্টাচার্য দাবি করেন, কমিশনার নিজে রাজ্যে এসে ডায়মন্ড হারবার থেকে শুরু করে মাথাভাঙা, শীতলকুচি ও বেলডাঙার মতো সংবেদনশীল এলাকাগুলো ঘুরে দেখুন। বিএলও পর্যায়ে কারচুপি বন্ধ না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে তিনি সাফ জানিয়ে দিয়েছেন। বঙ্গ বিজেপি সভাপতির এই আক্রমণাত্মক মেজাজে বর্তমানে রাজনৈতিক মহলে বিতর্ক চরমে পৌঁছেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *