নির্বাচন কমিশনের অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ, নাম বাদ পড়লে প্রতিকারে গঠন হলো ট্রাইব্যুনাল – এবেলা
এবেলা ডেস্কঃ
আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দ্বিতীয় অতিরিক্ত ভোটার তালিকা (SIR Supplementary List) প্রকাশ করেছে নির্বাচন কমিশন। প্রথম ও দ্বিতীয় তালিকা মিলিয়ে রাজ্যে মোট ৩১ লক্ষ নতুন নাম অন্তর্ভুক্ত হয়েছে; যার মধ্যে প্রথম দফায় ১০ লক্ষ এবং দ্বিতীয় দফায় প্রায় ২১ লক্ষ নাম রয়েছে। ভোটাররা কমিশনের নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে নিজেদের নাম যাচাই করে নিতে পারবেন।
যাঁদের নাম তালিকায় নেই, তাঁদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে কমিশন। অভিযোগ ও প্রতিকারের জন্য রাজ্যের ২৩টি জেলার বিপরীতে মোট ১৯টি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। প্রতিটি ট্রাইব্যুনালের নেতৃত্বে থাকছেন একজন করে অবসরপ্রাপ্ত বিচারপতি। ট্রাইব্যুনাল অফিসের পরিকাঠামো খতিয়ে দেখে আদালতের নিযুক্ত পর্যবেক্ষক সবুজ সংকেত দিলেই পুরোদমে কাজ শুরু হবে সেখানে।
নাম বাদ পড়া ব্যক্তিরা অনলাইন বা অফলাইন—উভয় মাধ্যমেই আবেদন করতে পারবেন। Supreme \titleonly কোর্টের নির্দেশ অনুযায়ী, তালিকা প্রকাশের ১৫ দিনের মধ্যে এই আবেদন জানাতে হবে। গত ২৩ মার্চের তালিকার জন্য সময়সীমা ৬ এপ্রিল পর্যন্ত ধার্য করা হয়েছে। জেলাশাসক বা মহকুমাশাসকের দফতরে সরাসরি অথবা ইসিআই নেট অ্যাপের মাধ্যমে প্রয়োজনীয় নথিসহ এই আপিল প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।

